Oporanno vs Zatiq: কোনটা আপনার দোকানের জন্য
দুটোতেই কোডিং ছাড়া নিজের অনলাইন দোকান খোলা যায়, দামও টাকায়। তফাত তিন জায়গায়: ফ্রি প্ল্যানে অর্ডারের ফি, নিজের ডোমেইনের দাম, আর অনলাইন পেমেন্ট।
এই তুলনা Oporanno-র লেখা। Zatiq-এর সব তথ্য তাদের নিজের প্রাইসিং পাতা থেকে নেওয়া, দেখা হয়েছে ১৫ নভেম্বর ২০২৬-এ।
সংক্ষেপে
- ফ্রিতে শুরু করতে চাইলে Oporanno: মাসে ৫০টা অর্ডার আর ৫০০টা প্রোডাক্ট, কোনো অর্ডারে ফি নেই। Zatiq Free-তে ১০টা নিজের প্রোডাক্ট, আর প্রতিটা ফিজিক্যাল অর্ডারে ৫% ফি।
- নিজের ডোমেইন চাইলে Oporanno Growth মাসে ৳৩৯৯, সীমাহীন প্রোডাক্টসহ। Zatiq Starter মাসে ৳৫৯৯, ৫০০টা প্রোডাক্ট।
- অনলাইন পেমেন্ট আজই লাগলে, বা সাপ্লায়ারের পণ্য রিসেল করতে চাইলে Zatiq এগিয়ে।
পাশাপাশি তুলনা
Oporanno আর Zatiq: পাশাপাশি তুলনা | Oporanno | Zatiq |
|---|
| ফ্রি প্ল্যান | মাসে ৫০টা অর্ডার আর ৫০০টা প্রোডাক্ট, অর্ডারে কোনো ফি নেই | ১০টা নিজের প্রোডাক্ট আর ১০টা রিসেল, প্রতিটা ফিজিক্যাল অর্ডারে ৫% ফি |
|---|
| নিজের ডোমেইন | Growth, মাসে ৳৩৯৯, সীমাহীন প্রোডাক্ট, মাসে ৫০০টা অর্ডার | Starter, মাসে ৳৫৯৯, ৫০০টা প্রোডাক্ট |
|---|
| সীমাহীন প্রোডাক্ট | Growth, মাসে ৳৩৯৯ | Growth, মাসে ৳২,৪৯৯ (Pro মাসে ৳১,০৯৯, ২,০০০টা প্রোডাক্ট) |
|---|
| লম্বা মেয়াদে ছাড় | বছরের টাকা একসাথে দিলে ১০ মাসের দাম, মানে ২ মাস ফ্রি | ৬ মাসে ১০%, বছরে ২৫% |
|---|
| চালিয়ে দেখা | ফ্রি প্ল্যান, সময়ের সীমা নেই | যেকোনো প্ল্যান ৩ দিন ফ্রি |
|---|
| অনলাইন পেমেন্ট | চেকআউটে ক্যাশ অন ডেলিভারি। ঝুঁকির অর্ডারে চাইলে ডেলিভারি চার্জ আগে বিকাশ বা নগদে নিতে পারেন।  | Zatiq SecurePay, সব প্ল্যানে |
|---|
| কুরিয়ার | প্রতিটা অর্ডারে কুরিয়ারের নাম আর মেমো নম্বর রাখা যায়; সরাসরি বুকিং শিগগিরই আসছে | Zatiq Courier সব প্ল্যানে। বাইরের কুরিয়ার Starter-এ ১টা, Pro থেকে যতগুলো খুশি |
|---|
| ডিজাইন | রং, ফন্ট, লোগো আর প্রথম ছবি নিজের মতো | Free-তে ২টা প্রিসেট থিম, Starter থেকে সবগুলো, Pro থেকে থিম বিল্ডার |
|---|
| সাপ্লায়ারের পণ্য রিসেল | নেই | আছে, প্রতি অর্ডারে ৩% থেকে ০.৭৫% ফি |
|---|
ফ্রি প্ল্যান
- Oporanno
- মাসে ৫০টা অর্ডার আর ৫০০টা প্রোডাক্ট, অর্ডারে কোনো ফি নেই
- Zatiq
- ১০টা নিজের প্রোডাক্ট আর ১০টা রিসেল, প্রতিটা ফিজিক্যাল অর্ডারে ৫% ফি
নিজের ডোমেইন
- Oporanno
- Growth, মাসে ৳৩৯৯, সীমাহীন প্রোডাক্ট, মাসে ৫০০টা অর্ডার
- Zatiq
- Starter, মাসে ৳৫৯৯, ৫০০টা প্রোডাক্ট
সীমাহীন প্রোডাক্ট
- Oporanno
- Growth, মাসে ৳৩৯৯
- Zatiq
- Growth, মাসে ৳২,৪৯৯ (Pro মাসে ৳১,০৯৯, ২,০০০টা প্রোডাক্ট)
লম্বা মেয়াদে ছাড়
- Oporanno
- বছরের টাকা একসাথে দিলে ১০ মাসের দাম, মানে ২ মাস ফ্রি
- Zatiq
- ৬ মাসে ১০%, বছরে ২৫%
চালিয়ে দেখা
- Oporanno
- ফ্রি প্ল্যান, সময়ের সীমা নেই
- Zatiq
- যেকোনো প্ল্যান ৩ দিন ফ্রি
অনলাইন পেমেন্ট
- Oporanno
- চেকআউটে ক্যাশ অন ডেলিভারি। ঝুঁকির অর্ডারে চাইলে ডেলিভারি চার্জ আগে বিকাশ বা নগদে নিতে পারেন।


- Zatiq
- Zatiq SecurePay, সব প্ল্যানে
কুরিয়ার
- Oporanno
- প্রতিটা অর্ডারে কুরিয়ারের নাম আর মেমো নম্বর রাখা যায়; সরাসরি বুকিং শিগগিরই আসছে
- Zatiq
- Zatiq Courier সব প্ল্যানে। বাইরের কুরিয়ার Starter-এ ১টা, Pro থেকে যতগুলো খুশি
ডিজাইন
- Oporanno
- রং, ফন্ট, লোগো আর প্রথম ছবি নিজের মতো
- Zatiq
- Free-তে ২টা প্রিসেট থিম, Starter থেকে সবগুলো, Pro থেকে থিম বিল্ডার
সাপ্লায়ারের পণ্য রিসেল
- Oporanno
- নেই
- Zatiq
- আছে, প্রতি অর্ডারে ৩% থেকে ০.৭৫% ফি
কখন Zatiq ভালো
- আজই অনলাইন পেমেন্ট নিতে চান (Zatiq SecurePay)
- সাপ্লায়ারের পণ্য রিসেল করে ব্যবসা করেন
- অনেকগুলো রেডি থিম থেকে বাছতে চান
কখন Oporanno ভালো
- ফ্রিতে শুরু করতে চান, আর কোনো অর্ডারে ফি দিতে চান না
- কম খরচে নিজের ডোমেইন চান, মাসে ৳৩৯৯
- প্রতিটা অর্ডারে ভুয়া অর্ডারের ঝুঁকি দেখতে চান, Oporanno-র সব দোকানের ডেলিভারি আর ফেরতের হিসাব থেকে
- চাইলে প্রতিটা অর্ডারে বাংলায় কনফার্মেশন কল চান, Sworborno দিয়ে (কলের মিনিট আলাদা)

সাধারণ প্রশ্ন
Zatiq কি ফ্রি?
Zatiq-এর Free প্ল্যানে মাসিক টাকা লাগে না, তবে প্রতিটা ফিজিক্যাল অর্ডারে ৫%, ডিজিটাল পণ্যে ১০% আর রিসেলে ৩% ফি কাটে। নিজের পণ্য রাখা যায় ১০টা।
Zatiq-এর দাম কত?
মাসে Starter ৳৫৯৯, Pro ৳১,০৯৯ আর Growth ৳২,৪৯৯। ৬ মাসের টাকা একসাথে দিলে ১০% আর বছরের দিলে ২৫% ছাড়। যেকোনো প্ল্যান ৩ দিন ফ্রি চালিয়ে দেখা যায়।
Oporanno কি Zatiq-এর চেয়ে সস্তা?
হ্যাঁ। নিজের ডোমেইনের প্ল্যান Oporanno-তে মাসে ৳৩৯৯, সাথে সীমাহীন প্রোডাক্ট আর মাসে ৫০০টা অর্ডার। Zatiq-এ নিজের ডোমেইন ৳৫৯৯-এ, ৫০০টা প্রোডাক্ট, বছরের ছাড় ধরলেও প্রায় ৳৪৪৯; সীমাহীন প্রোডাক্ট Zatiq Growth-এ, ৳২,৪৯৯। সীমাহীন অর্ডারে Oporanno Pro মাসে ৳৭৯৯। ফ্রি প্ল্যানে Oporanno কোনো অর্ডারে ফি কাটে না।
Zatiq-এ কি অনলাইন পেমেন্ট আছে?
হ্যাঁ, Zatiq SecurePay সব প্ল্যানে আছে। Oporanno-তে কার্ড বা ওয়ালেট পেমেন্ট এখনো চালু হয়নি। চেকআউটে ক্যাশ অন ডেলিভারি। ঝুঁকির অর্ডারে চাইলে ডেলিভারি চার্জ আগে বিকাশ বা নগদে নিতে পারেন।
Zatiq থেকে Oporanno-তে আসা যায়?
হ্যাঁ। Oporanno-তে ফ্রি দোকান খুলে Products ▸ Import থেকে পণ্যগুলো একসাথে তুলে নিতে পারেন। আমাদের টেমপ্লেটে (CSV ফাইল) পণ্যের তালিকা বসিয়ে আপলোড করুন; একটা ফাইলে ১,০০০টা পর্যন্ত পণ্য, ৫ MB পর্যন্ত। দোকানে একই নাম বা SKU-র পণ্য আগে থেকে থাকলে সেটা বাদ যায়, তাই কিছু দুবার ওঠে না। নিজের ডোমেইন থাকলে Growth প্ল্যান থেকে Oporanno-র টিম সেটা আপনার দোকানে জুড়ে দেয়। ডোমেইন যেখান থেকে কিনেছেন, সেখানে আমাদের পাঠানো একটা DNS রেকর্ড বসালেই হয়।
আরও পড়ুন: Oporanno vs Bitcommerz · ই-কমার্স ওয়েবসাইট বানাতে কত খরচ · অনলাইন দোকান খুলুন
সূত্র, দেখা হয়েছে ১৫ নভেম্বর ২০২৬: Zatiq-এর প্রাইসিং পাতা। Zatiq দাম বদলালে আমরা এই পাতাও বদলে দিই।