রেশম ঘর
reshom-ghor.oporanno.com
পোশাক, গয়না বা খাবারের পেজ খুলছেন? কী বিক্রি করেন আর কেমন নাম চান বেছে নিন। বাংলা, English আর মিশ্র shop name ideas দেখুন, সঙ্গে নিজের দোকানের ঠিকানার সাজেশন।
নাম আর ঠিকানা সাজেশন হিসেবে দেখানো হচ্ছে। এগুলো খালি আছে কি না বা অন্য ব্যবসা ব্যবহার করে কি না, তা যাচাই করা হয়নি। Regenerate চাপলে শব্দের তালিকা থেকে আবার নাম বেছে দেখায়। বাংলা নামের ইংরেজি বানান নিজের মতো ঠিক করে নিন।
reshom-ghor.oporanno.com
reshom-bitan.oporanno.com
rong-kutir.oporanno.com
noksha-bitan.oporanno.com
rong-hat.oporanno.com
reshom-kutir.oporanno.com
suto-bitan.oporanno.com
noksha-bazar.oporanno.com
bunon-bitan.oporanno.com
suto-ghor.oporanno.com
noksha-ghor.oporanno.com
suto-shombhar.oporanno.com
polash-thikana.oporanno.com
polash-bazar.oporanno.com
noksha-angina.oporanno.com
polash-hat.oporanno.com
anchol-thikana.oporanno.com
bunon-ghor.oporanno.com
tant-bazar.oporanno.com
reshom-hat.oporanno.com
rong-thikana.oporanno.com
tant-angina.oporanno.com
tant-kutir.oporanno.com
suto-kutir.oporanno.com
noksha-kutir.oporanno.com
reshom-shombhar.oporanno.com
reshom-bazar.oporanno.com
anchol-ghor.oporanno.com
anchol-hat.oporanno.com
polash-kutir.oporanno.com
polash-angina.oporanno.com
bunon-bazar.oporanno.com
নিচে ব্যবসার ধরন অনুযায়ী বাংলা আর ইংরেজি নামের উদাহরণ আছে। এগুলো দেখে নিজের পণ্য আর কাস্টমারের সঙ্গে মানায় এমন নাম বাছুন। একই নাম অন্য কেউ ব্যবহার করতে পারে। নাম চূড়ান্ত করার আগে সার্চ করে দেখুন।
ছোট নাম মনে রাখা সহজ। মুখে বলে দেখুন। বন্ধুকে শুনিয়ে বাংলা আর ইংরেজিতে বানান লিখতে বলুন। বারবার বোঝাতে হলে নামটা আরেকটু সহজ করা যায় কি না ভাবুন। অনেক চিহ্ন, অদ্ভুত বানান বা অকারণে অনেক শব্দ জুড়লে কাস্টমার সার্চ করতে গিয়ে ভুল করতে পারে।
পেজ আর দোকানে একই নাম রাখলে লিংক দেখে কাস্টমার চিনতে পারে। নাম পছন্দ হলে ফেসবুক পেজের ইউজারনেম আর দোকানের ঠিকানা দুটোই খালি আছে কি না দেখুন। এই টুল ঠিকানা চেক করে না। Facebook has its own page-name rules; check them when you create the page.
শুধু একটা পণ্যের নাম দিয়ে শুরু করলে পরে অন্য পণ্য তুলতে অসুবিধা হতে পারে। আজ শুধু কুর্তি বিক্রি করলেও পরে ব্যাগ বা গয়না আনবেন কি না ভাবুন। নিজের নাম বা এলাকার নাম যোগ করলে পরিচিতি আসে, তবে অন্য এলাকায় বিক্রি বাড়াতে চাইলে নামটা কেমন শোনাবে সেটাও দেখুন।
পোশাকের নাম বাছার সময় কাপড়, রং, বুনন বা নিজের ডিজাইনের ভাবটা কাজে লাগাতে পারেন। যেমন রঙ, সুতো, নকশা বা Loom-এর মতো শব্দ থেকে শুরু করুন। কসমেটিকসের পেজে সাজ বা আভা মানাতে পারে। খাবারের পেজে স্বাদ বা হেঁশেল শুনলে পণ্যের ধরন কিছুটা বোঝা যায়।
এই brand name generator বাছাই করা শব্দ মিলিয়ে নাম দেখায়। কোনো নাম আপনার একার হবে, এমন নিশ্চয়তা দেয় না। পরিচিত ব্র্যান্ডের বানান একটু বদলে ব্যবহার করবেন না। সার্চ, পেজের নাম আর দোকানের ঠিকানা দেখে কয়েকটা নাম ছোট তালিকায় রাখুন, তারপর প্যাকেট বা প্রোফাইল ছবিতে কোনটা ভালো পড়া যায় দেখুন।
না। পণ্যের ধরন অনুযায়ী বাছাই করা শব্দ আর নামের ছক থেকে সাজেশন আসে। সব কাজ ব্রাউজারেই হয়। কোনো AI সার্ভিসে তথ্য যায় না।
একই নাম রাখলে কাস্টমার খুঁজে পায় সহজে। আগে পেজের ইউজারনেম আর দোকানের ঠিকানা খালি আছে কি না দেখুন। Facebook has its own page-name rules; check them when you create the page.
খালি আছে ধরে নেবেন না। এখানে শুধু ঠিকানার সাজেশন দেখানো হয়। সাইনআপে পছন্দের ঠিকানা দিয়ে দেখুন নেওয়া যায় কি না। অন্য ব্যবসা একই নাম ব্যবহার করছে কি না সেটাও খুঁজে দেখুন।
Clothing বেছে বাংলা, English বা মিশ্র নাম দেখুন। পোশাকের ধরন বোঝায় এমন ছোট নাম বাছুন। উচ্চারণ করে দেখুন, আর কাউকে শুনিয়ে বানান লিখতে বলুন।
যাবে। ইচ্ছা হলে নাম, এলাকা বা পণ্যের ঘরে একটা শব্দ দিন। নামের সামনে সেটা বসবে। বাংলা শব্দের ইংরেজি ঠিকানা আনুমানিক বানানে আসে, তাই ব্যবহার করার আগে বানান দেখে নিন।
নাম বাছা হলে প্রথম বিক্রির জন্য ক্যাশ মেমো বানিয়ে নিন। দোকান খোলার আগে ধাপগুলো পড়ুন।
পেজের জন্য নাম বেছে এবার একই নামে নিজের দোকান সাজান। Oporanno-র ফ্রি প্ল্যানে দোকানের ঠিকানা হয় your-shop.oporanno.com-এর মতো। সাইনআপে পছন্দের ঠিকানা দিন, তারপর দোকানে পণ্য তুলুন।